আজ রোববার বেইজিং সময় রাত ৯টায় অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সদস্য সম্মেলনে ৩১ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জান্নাতুল আরিফ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কাউন্সেলর লি শাওপেং।
অনুষ্ঠানটি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। সঞ্চালনা করেন বিসিওয়াইএসএর কার্যনির্বাহী সদস্য ডা. আব্দুল্লাহ আল তামীম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান শিহাব। এ সময় সংগঠনের গত এক বছরের কার্যক্রম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
২০২৫–২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান ড. মো. সাহাবুল হক।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ড. এস এম মিনহাজ, শিমুল চন্দ্র সরকার, এজু দাস শুভ্র, সুয়াইবিয়া তাসনিম ও মো. মোস্তাফিজুর রহমান। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন বাওহা তিন মেজবা, নয়ন কুমার চৌধুরী, মিসবাহুল আমিন, মো. এস্তেখান রহমান গালিব ও শাহানাজ রহমান।
এছাড়া সম্পাদকীয় ও নির্বাহী পদে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান, মোহাম্মদ আদিল, মো. রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ আল তানিম, কৃষ্ণ সরকার দীপু, মাহবুবুর রহমান মিরাজ, গাজী মোহাম্মদ ইসমাইল, ইসলাম রামাদুল, নাঈমা আক্তার, ডা. তোকির হোসাইন মিমো, মো. সাইদুর রহমান, মাসুমা মমতাজ মীমসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বিসিওয়াইএসএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাপনী বক্তব্যে বিদায়ী সভাপতি জান্নাতুল আরিফ সংগঠনের সদস্য ও অতিথিদের ধন্যবাদ জানান।
২০১৬ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের একটি অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে সংগঠনটি।