শনিবার (২৯ নভেম্বর) এভারকেয়ার হাসপাতালে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে সব ধরনের যোগাযোগ বজায় রাখছেন। পরিবারের সদস্য, নেতাকর্মী ও মেডিকেল বোর্ডের সম্মিলিত সহযোগিতায় চিকিৎসা চলছে।
হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এখানে শুধু খালেদা জিয়া নন, আরও তিন শতাধিক রোগী চিকিৎসাধীন। ভিড় করলে সবার চিকিৎসা ব্যাহত হতে পারে, তাই হাসপাতালে চাপ কমানো জরুরি।”
সর্বশেষ অবস্থা এবং বিদেশে নেয়ার সম্ভাবনা সম্পর্কে ডা. জাহিদ বলেন,
“চিন্তার কিছু নেই, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই—হাসপাতাল তার প্রয়োজনীয় সব চিকিৎসার ব্যবস্থা করছে। ভালো হওয়ার মালিক আল্লাহ। বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা ও সময় নির্ধারণ করবে মেডিকেল বোর্ড। পরিস্থিতি অনুকূল হলে সিদ্ধান্ত জানানো হবে।”
তিনি আরও জানান, খালেদা জিয়া এখনো চিকিৎসা গ্রহণ করতে সক্ষম রয়েছেন এবং তার অবস্থার পরিবর্তন হয়নি; স্থিতিশীল রয়েছে।