এই তালিকা প্রকাশ করে জর্ডানের আম্মানভিত্তিক ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও মিডিয়া ক্ষেত্রে প্রভাবশালী মুসলিমদের নিয়ে ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামের তালিকা প্রকাশ করে আসছে।
এ বছরের শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে পাকিস্তানের ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশের তালিকায় রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব, তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
ড. ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন জন্মগ্রহণ করেন। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং সেই স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে প্রস্থানের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত বছরও তিনি এই সম্মানসূচক তালিকায় স্থান পেয়েছিলেন।