শনিবার (১৩ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাওয়ায় রপ্তানি বাজার ও অর্থায়নের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। পাশাপাশি জ্বালানি ও জলবায়ু সংকট উন্নয়নশীল দেশগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
তিনি জানান, সরকারের অগ্রাধিকার হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, কাঠামোগত সংস্কার এবং সক্ষমতা বৃদ্ধি। এ লক্ষ্য বাস্তবায়নে অর্থনৈতিক কূটনীতিকে আরও কার্যকর করা হচ্ছে।
ড. খলিলুর রহমান বলেন, বিনিয়োগ আকর্ষণে নীতিগত স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্যতা এবং ব্যবসা সহজীকরণের উদ্যোগ অব্যাহত থাকবে। বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় ও আস্থাশীল গন্তব্য হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।