শনিবার (২২ আগস্ট) বিকেলে জয়পুরহাট তালীমুল ইসলাম একাডেমী অ্যান্ড কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজপথে এসেছিল, তা বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার কাঠামোতে সংস্কার প্রয়োজন। একই সঙ্গে ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি যেন রাষ্ট্রক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করতে না পারে, সে জন্যও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মানুষ একটি ইনসাফভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা চায়। দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশাও রয়েছে তাদের। শুধু ক্ষমতার পরিবর্তন দিয়ে সেই প্রত্যাশা পূরণ হবে না; রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে।
জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। তা না হলে কোনো পরিবর্তনই দীর্ঘস্থায়ী হবে না।
গণতান্ত্রিক ব্যবস্থার প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ যাতে স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যাতে জনগণের কাছে জবাবদিহি করে, সেটি নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন দরকার।
সম্মেলনে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল।
সভাপতির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ এমপি বলেন, বর্তমান বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দীন এবং অধ্যাপক নজরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, তরবিয়ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বায়তুলমাল সেক্রেটারি হাকিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারা।