বুধবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন, ‘কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যাশিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে! যার বিচার শুধু আইনের নয়, গোটা মানবতার দাবি।’
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে এমন ঘটনার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। তার মতে, ন্যায়বিচারের কঠোর প্রয়োগ ছাড়া সমাজ থেকে এ ধরনের বর্বরতা নির্মূল করা সম্ভব নয়।
এর আগে একই ঘটনায় বিকেল সাড়ে ৪টার দিকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফেসবুকে প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লিখেছেন, ‘সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ। এইসব নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন।’
উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছিল। বিষয়টি গোপন করতে তাকে শ্বাসরোধে হত্যা করার পর মরদেহ গুমের উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।