শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত ওলামা দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন, “বাংলাদেশের প্রতিটি নিবন্ধিত দল নির্বাচন কমিশনের নিয়ম মেনে রাজনীতিতে অংশ নেয়। জামায়াতে ইসলামীও সে নিয়মেই নিবন্ধন নিয়েছে। এখন যদি বলা হয়, কাউকে ভোট দিলে সে জান্নাতে যাবে—এটা কি ইসলামী আদর্শের সঙ্গে যায়?”
তিনি আরও বলেন, “ইসলামের পাঁচটি মূল স্তম্ভ হলো কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। আল্লাহ তায়ালাই নির্ধারণ করবেন কে জান্নাতে যাবে আর কে নয়। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে থাকা এর সঙ্গে সম্পর্কিত নয়। মুসলমানদের এসব ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকতে হবে।”
বিএনপি নেতা আরও বলেন, “আমি টানা ২৭ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় আছি। অথচ আজ কেউ কেউ নিজেদের সুবিধার জন্য মুনাফিকের মতো আচরণ করছেন। যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বৈরাচারী সরকারের বিচার দাবি করছেন, তখন জামায়াতের নেতারা উল্টো বিভ্রান্তিকর মন্তব্য করছেন—এটি দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শরাফত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু।
এসময় বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু ও আনিছ আহমেদ হানিফ।