কারা ছিলেন। বিভিন্ন মহলে ছাত্র আন্দোলন থেকে উঠে এসে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামও আলোচনায় আসে।
তবে মঙ্গলবার (২৬ মে) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ স্পষ্টভাবে জানান, তিনি এমন কোনো গোষ্ঠীর সদস্য ছিলেন না।
তিনি তৌহিদ হোসেনের বক্তব্যের অন্যান্য বিষয় নিয়েও প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে নিজের সম্পৃক্ততার অভিযোগও তিনি অস্বীকার করেন।
তার দাবি, ওই চুক্তি বিষয়ে তার দলীয় পর্যায়েও কোনো আলোচনা হয়নি। তিনি তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভূমিকা নিয়েও মন্তব্য করেন এবং বিষয়টিকে রাজনৈতিক চাপের সঙ্গে যুক্ত করেন।
এছাড়া বক্তব্যের শেষ দিকে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, সেখানে যোগ্যতার চেয়ে পারিবারিক পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার অভিযোগ, ক্রীড়া প্রশাসনে পরিবারকেন্দ্রিক প্রভাব বাড়িয়েছে বিএনপি, আর আগের অন্তর্বর্তী সরকারের সময় তুলনামূলকভাবে যোগ্যদের সুযোগ দেওয়া হয়েছিল।