সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা খোলাখুলিভাবে তুলে ধরেন।
তিনি বলেন, প্রায় ২৯ বছরের চাকরি জীবনে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার সুযোগ পান, যা তার কাছে বিশেষ সম্মান ও আবেগের মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষা, কষ্ট আর হতাশার পর এই দিনকে তিনি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেন।
নিজের অতীত স্মৃতিচারণ করে তিনি জানান, বিশ্ববিদ্যালয় জীবনে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে চাকরির শুরুতেই বড় ধরনের বাধার মুখে পড়েন। ১৯৯৮ সালে মাত্র ১৭ মাস চাকরির পর তাকে অব্যাহতি দেওয়া হয়, যার ফলে দীর্ঘ সময় তিনি অনিশ্চয়তা ও মানসিক কষ্টের মধ্যে ছিলেন।
তিনি আরও বলেন, সেই সময় পরিবার, সমাজ এবং ব্যক্তিগত জীবনেও তাকে নানা ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। পরে আবার চাকরিতে ফিরে আসার সুযোগ পান এবং সেই সময়ে রাজনৈতিক ও প্রভাবশালী হস্তক্ষেপের কথাও তিনি স্মরণ করেন।
ডিআইজি রেজাউল করিম তার বক্তব্যে শৈশবের কিছু স্মৃতিও তুলে ধরেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে একাধিকবার সাক্ষাতের সুযোগ তার জীবনে বড় প্রেরণা হিসেবে কাজ করেছে এবং সেই সময়গুলো তিনি গভীরভাবে স্মরণ করেন।
শেষে তিনি বলেন, জীবনের দীর্ঘ পথচলায় জমে থাকা অনেক কথা আজ প্রকাশ করেছেন। কোনো অনিচ্ছাকৃত ভুল বা অসংগতি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।