ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে, বুধবার (৮ এপ্রিল) এসব বিল পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা বিলগুলো সংসদে উত্থাপন করেন।
সকালের অধিবেশনে যেসব বিল পাস হয়, সেগুলোর মধ্যে রয়েছে— সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬; সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬; মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা সংশোধনী আইন, ২০২৬; শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) আইন, ২০২৬; এবং পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬।
অন্যদিকে, বিকেলের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে— জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬; জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত আইন রহিতকরণ বিল, ২০২৬; স্থানিক পরিকল্পনা আইন, ২০২৬; এবং পরিত্যক্ত বাড়ি সম্পর্কিত সম্পূরক বিধানাবলী আইন, ২০২৬।
এছাড়া বিকেলে দ্বিতীয় ধাপে আরও কয়েকটি বিল পাস হয়। এগুলো হলো— বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) আইন, ২০২৬; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬; বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ আইন, ২০২৬; এবং দেওয়ানি কার্যবিধি (সংশোধন) আইন।