তারা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও জাবির সালেহীন দিপু (২৭)। বিস্ফোরণের পর শিক্ষার্থীরা তাদের আটক করেন।
আটক জামিলের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত হান্নান আলম মল্লিক এবং মায়ের নাম জাহানারা খাতুন।
অন্যদিকে জাবির সালেহীন দিপুর বাড়ি বাগেরহাট জেলায়। তার বাবা জাহিদ হোসেন ও মা সাবিনা আহম্মেদ। তিনি রাজধানীর কলাবাগানের প্রথম লেন এলাকায় এপি আব্দুর সালাম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়। শব্দ শুনে ঘটনাস্থলে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকজনকে ধাওয়া করেন। পরে দুজনকে আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন জানান, ঘটনার পর শিক্ষার্থীরা একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে দেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, নীলক্ষেত তোরণ, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ফটক এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মধ্যবর্তী সড়কে এসব বিস্ফোরণ ঘটে।
ওই ঘটনায় টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা হলেন নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)।