ইতোমধ্যেই পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবুও স্কালোনির দলে অভিজ্ঞদের পাশাপাশি এক ঝাঁক তরুণ ফুটবলার জায়গা পেয়েছেন। এতে স্পষ্ট হচ্ছে, বর্তমান চ্যাম্পিয়নরা নতুন প্রতিভা যাচাইয়ের পাশাপাশি আগামী আসরের জন্য শক্ত ভিত্তি গড়ে তুলতে চাইছে।
প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে। এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের গুয়ায়াকিলে নামবে আর্জেন্টিনা।
প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেস, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার
ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালেরদি, হুয়ান ফোইথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, হুলিও সোলের, ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার
আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো, ভ্যালেন্টিন কার্বোনি।
আক্রমণভাগ
ক্লদিও একচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানুয়োতো, জুলিয়ানো সিমিওনে, অ্যাঞ্জেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেস, হোসে ম্যানুয়েল লোপেজ।
তালিকায় নতুন চমক হিসেবে উঠে এসেছে হোসে ম্যানুয়েল লোপেজের নাম। ব্রাজিলের পালমেইরাস ক্লাবের এই তরুণ ফরোয়ার্ড প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। দলে তরুণ ফুটবলারের আধিক্যই প্রমাণ করছে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাবনাময় খেলোয়াড়দের যাচাই করে দেখছেন স্কালোনি।
এই প্রাথমিক স্কোয়াড থেকেই বাছাইপর্বের জন্য চূড়ান্ত ২৩ সদস্যের দল বেছে নেওয়া হবে। স্কালোনির বিশ্বাস, নতুন ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দল একদিকে যেমন ভবিষ্যতের তারকা ফুটবলারদের পরখ করার সুযোগ দেবে, অন্যদিকে অভিজ্ঞদের সঙ্গে তাল মিলিয়ে খেলার অভিজ্ঞতাও সঞ্চয় করবে।