এদিকে, আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত আসবে আগামী রোববার (৩ মে)। গত সোমবার (২৭ এপ্রিল) জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ তারিখ নির্ধারণ করে।
জানা গেছে, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে আটক করা হয় এবং একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন দিলেও আপিল বিভাগ তা স্থগিত করে। এর মধ্যেই গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন প্রদান করেন।
এই মামলাগুলোর মধ্যে চারটি হত্যা মামলা—ফতুল্লা থানার বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরেকটি মামলা রয়েছে।
হাইকোর্টের জামিন আদেশের পর রাষ্ট্রপক্ষ তা স্থগিতের আবেদন জানালে গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
এদিকে, এসব প্রক্রিয়ার মধ্যেই আরও দুইটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।