মঙ্গলবার (১২ মে) দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার না করে বিদেশি জ্বালানিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। এর ফলে বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনির মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো প্রয়োজনীয় গুরুত্ব পায়নি। তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতে অনিয়ম ও লুটপাটের কারণে দেশের নিজস্ব সক্ষমতা দুর্বল হয়ে পড়ে।
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার দেশীয় সম্পদ কাজে লাগিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চায়। দেশের সম্পদ দেশের মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথরখনির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তাদের মতামত ও দাবি তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও নারী-শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হকসহ পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে মন্ত্রী ও অতিথিরা বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথরখনি পরিদর্শন করেন।