তিনি বলেন, চীন-রাশিয়া মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিটির শিক্ষা পরিষদের উদ্যোগে দুই দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের মধ্যে পরিচালিত এক জরিপে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ইতিবাচক মনোভাব উঠে এসেছে।
সম্প্রতি চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ওপিনিয়ন রিসার্চ সেন্টার প্রকাশিত জরিপ প্রতিবেদনে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৮০ শতাংশের বেশি চীন-রাশিয়া সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ হিসেবে মূল্যায়ন করেছেন।
কুও চিয়াখুনের ভাষ্য, জরিপের ফলাফল দুই দেশের জনগণের বাস্তব মনোভাবের প্রতিফলন। একই সঙ্গে এটি তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির প্রত্যাশাও প্রকাশ করেছে।
তিনি আরও জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর শুরু হয়েছে মঙ্গলবার থেকে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও পুতিনের নেতৃত্বে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চীনা মুখপাত্রের মতে, দুই দেশের তরুণ প্রজন্ম যৌথ উদ্যোগের মাধ্যমে চীন-রাশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ে আরও প্রাণশক্তি যোগ করবে।
সূত্র: সিএমজি