রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আনসার মোতায়েন হচ্ছে। ইতোমধ্যে ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ শুরু করেছেন। ১১ ফেব্রুয়ারি সকালে মোতায়েন থাকবে ১ লাখ ৫৭ হাজার পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে জানানো হয়েছে, পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী সমন্বয়ে দায়িত্ব পালন করবে। সশস্ত্র বাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় থাকবে।
মোট প্রায় ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে আনসার-ভিডিপি সাড়ে পাঁচ লাখ, পুলিশ দেড় লাখের মতো, সশস্ত্র বাহিনী এক লাখ এবং বিজিবি প্রায় ৩৫ হাজার।
মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন। উপকূলে থাকবে কোস্টগার্ড। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় দায়িত্ব পালন করবে।
সাধারণ কেন্দ্রে ১৬–১৭ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭–১৮ জন পুলিশ ও আনসার সদস্য থাকবে। দুর্গম ২৫ জেলায় নির্দিষ্ট কেন্দ্রেও একই ব্যবস্থা থাকবে, দায়িত্ব শুরু হবে ভোটের দুই দিন আগে থেকে।