বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, “আমাদের বিশ্বাস, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার অধিকার সবারই। আগামী নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের আমরা শুধু সমর্থনই নয়, সক্রিয় সহযোগিতাও চাই।”
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন সত্য, তেমনি ’২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের ত্যাগও সত্য। আজ চেষ্টা চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার। এ পরিস্থিতিতে সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। বিভাজনের রাজনীতি থেকে সরে এসে আমাদের সবাইকে জাতীয় ঐক্যের পথে হাঁটতে হবে, দেশের অস্তিত্ব রক্ষার জন্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু। এতে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আবদুস সালাম আজাদসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া বিজন কান্তি সরকার, রফিকুল ইসলাম জামাল, জয়ন্ত কুমার কুন্ড, অপর্ণা রায় দাস, রনেশ দত্ত, দেবাশীষ রায় মধু, নিপুণ রায় চৌধুরী, তপন চন্দ্র মজুমদার, এসএন তরুণ দে, মিল্টন বৈদ্য, জয়দেব জয়, সুশান্ত চক্রবর্তী, জয়ন্ত দেব, বাসুদেব ধর, প্রভু বিমলা প্রসাদ প্রমুখ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন