তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটির দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ভক্তদের মধ্যে প্রশ্ন উঠছিল—আসলে ছবিটি আদৌ আসছে কি না?
এই প্রেক্ষাপটে সম্প্রতি মুখ খুলেছেন ছবির পরিচালক কবীর খান। এক সাক্ষাৎকারে তিনি জানান, “সালমান খান ছবিটির সিক্যুয়েল তৈরির আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে এখনো পর্যন্ত আমাদের হাতে কোনো চূড়ান্ত স্ক্রিপ্ট নেই।”
তিনি আরও বলেন, “বজরঙ্গি ভাইজান একটি আবেগের ছবি। এর সিক্যুয়েল নির্মাণে আমরা হুট করে সিদ্ধান্ত নিতে চাই না। গল্প যদি আগের ছবির মান ও আবেগকে ছুঁতে না পারে, তাহলে সেটা করা অনুচিত হবে।”
পরিচালক জানান, তারা শুধুমাত্র জনপ্রিয়তার সুবিধা নেওয়ার জন্য নয়, বরং সঠিক গল্প পেলে এবং ছবিটির মর্যাদা রক্ষা করা সম্ভব হলে তবেই সিক্যুয়েল নির্মাণে এগিয়ে যাবেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাটি ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। ছবিতে এক মুগ্ধকর মানবিক গল্পের মাধ্যমে ভারত-পাকিস্তান সীমান্তের বিভাজনের ভেতরেও ভালোবাসা, সহানুভূতি ও মানবতার জয়গান তুলে ধরা হয়।
এখন পর্যন্ত ‘বজরঙ্গি ভাইজান ২’ নির্মাণে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তবে পরিচালক ও প্রযোজকের বক্তব্য অনুযায়ী, প্রকল্পটি বিবেচনায় রয়েছে এবং সঠিক গল্প পাওয়া মাত্রই শুরু হবে এর নির্মাণ কাজ।