আজ রোববার (১৫ জুন) রাত ৮টার সময় নুরের পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি বাজারের পথসভার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
নুরুল হক নুর বলেন,সব বিপদে-আপদের সময় আমাদের গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকদের পাশে আছি এবং ভবিষ্যতে ও থাকব। কোনো অপশক্তিকে ভয় না পেয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে । নুর তার বক্তব্যে বলেন; আমি শেখ হাসিনার সঙ্গে আপস করিনি, তাকে দেশত্যাগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আপনারা দুষ্কৃতীর হয়ে এখানে যেসব অপকর্ম করে যাচ্ছেন এটার ফল ভালো হবে না , জনগণ সামনের সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে এর কর্মফল দেখিয়ে দিবে।
নুর বলেন, গণঅধিকার পরিষদ স্বচ্ছ, দুর্নীতিবাজ মুক্ত লোকের রাজনৈতিক দল। তারাই গণঅধিকার পরিষদের সদস্য হবে যারা আওয়ামী লীগের দুঃশাসনে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। গণ অধিকার পরিষদে দালাল, সন্ত্রাসী, মাদককারবারি, জমি দখলবাজ ও সালিশির করবে বলে টাকা খাবে এরকম কারো জায়গা হবে না।
নুর বলেন, আমাদের গণজোয়ারে অনেক দলের গা জ্বালা-পোড়া শুরু হয়েছে । এজন্যই দশমিনা ও গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে নেতাকর্মীদের মেরে আহত করতেছে একটি দলের নেতাকর্মীরা।এমন অভিযোগ করেন তিনি। আর প্রশাসন তাদের ছায়া হয়ে কাজ করছে। এমন করে আমাদের গণজোয়ার কে থামানে যাবে নাহ বলে তিনি সতর্ক বাণী দেন।