শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনুস আহমদ বলেন, শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জনগণের দ্রুত বিচার প্রত্যাশাকে ‘আমরা মধ্যযুগে নেই’ বলে উড়িয়ে দেওয়া সাধারণ মানুষের আবেগকে অবমূল্যায়নের শামিল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের নিন্দা জানান।
তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। দেশে একের পর এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলেও অধিকাংশ ঘটনায় বিচার দীর্ঘসূত্রতায় আটকে আছে। অনেক ক্ষেত্রে অপরাধ প্রমাণিত হওয়ার পরও বছরের পর বছর শাস্তি কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তার দাবি, বিদ্যমান বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোর দ্রুত নিষ্পত্তি করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই নেতা।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফও বক্তব্য দেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী ঢাকা এখন বসবাসের অনুপযোগী শহরে পরিণত হয়েছে। নির্বাচিত হলে নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।