অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই যোগদানের মধ্য দিয়ে চন্দনাইশে এলডিপির সাংগঠনিক কার্যক্রম কার্যত আর টিকে নেই। তার ভাষায়, এখন তারা রাজনৈতিকভাবে অস্তিত্ব সংকটে পড়েছে।
যোগদানকারীদের মধ্যে ছিলেন এলডিপির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা। তালিকায় রয়েছেন চন্দনাইশ পৌর এলডিপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা এলডিপির সভাপতি আবু ইউসুফ, পৌর সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মহিউদ্দিন, কেন্দ্রীয় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাহেরিয়ার ইমরানসহ আরও অনেকে। পাশাপাশি উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের একাধিক নেতা-কর্মীও বিএনপিতে যুক্ত হন।
নেতারা দাবি করেন, এই বড় ধরনের যোগদানের ফলে চন্দনাইশ এবং আংশিকভাবে সাতকানিয়া এলাকায় বিএনপির সাংগঠনিক অবস্থান আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। তাদের মতে, বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে এখন অনেকেই একক রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সওদাগরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা।