বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ বার্তা দেন।
তাহের বলেন, “আমরা রাজপথে এসেছি কোনো খেলায় জিততে নয়, জনগণের অধিকার রক্ষায়। প্রয়োজনে রক্ত দেবো, জীবন দেবো, কিন্তু জুলাইয়ের অর্জন ব্যর্থ হতে দেব না।”
তিনি দাবি করেন, যারা জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে ষড়যন্ত্র করছে তারা শেষ পর্যন্ত পরাজিত হবে এবং সনদটিই দেশের ভবিষ্যৎ সংবিধানের ভিত্তি হবে।
সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “চালাকি শুরু হয়েছে, কিন্তু আমরা বুঝে ফেলেছি। আপনারা সময়ক্ষেপণ করলে আমরা নতুন পন্থা বের করব। নিয়মতান্ত্রিক পথে আন্দোলন চলছে, তবে হাত গুটিয়ে বসে থাকব না—ঘি তুলতেই হবে।”
গণভোট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি বাধা নেই। ১৫ দিন সময় নিলেও করা যায়, আরও সময় নিলেও উপায় আছে। সময় নষ্ট করে লাভ নেই—বোঝার চেষ্টা করুন, কোনো হাঙ্কি পাঙ্কি নয়। সোজাসুজি গণভোট আগে দিন, তাতেই সমাধান।”
তাহেরের বক্তব্যে একদিকে ছিল সতর্কবার্তা, অন্যদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার—দাবি আদায়ে যেকোনো কৌশল নিতে প্রস্তুত থাকার ঘোষণা।