গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি বলেন, “যে দল ক্ষমতায় থেকেও জনগণের দুঃখ-কষ্ট বাড়িয়েছে, চাঁদাবাজি ও দলীয় দখলদারিত্বে মেতে উঠেছে, সেই দলকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। মানুষ পরিবর্তন চায়, ন্যায়ের শাসন চায়।”
তিনি আরও বলেন, “ধর্ষণকারী, সন্ত্রাসী ও দুর্নীতিবাজরা আজ ক্ষমতার আশ্রয়ে থেকে জনগণকে জিম্মি করে রেখেছে। এই ব্যবস্থার অবসান ঘটাতে হলে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে এবং গণতান্ত্রিকভাবে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে।”
এর আগে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত আরেক সমাবেশে তিনি বলেন, “চাঁদাবাজদের আর ক্ষমতায় আনা যাবে না। এরা দেশের মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলেছে। যে সরকার চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয়, সে সরকার কখনো জনবান্ধব হতে পারে না।”
ফয়জুল করিমের এমন বক্তব্য সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেন, জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানান, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসতে পারেন।