বার্তায় তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী সেই মহিমান্বিত দিন, যেদিন মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেছিলেন। তাঁর আবির্ভাব অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়াত যুগকে আলোর পথে ফিরিয়ে এনেছিল। সত্য, ন্যায়, ইনসাফ ও শান্তির বাণী প্রচারের মাধ্যমে তিনি মানবজাতিকে মুক্তির দিশা দেখিয়েছেন।
তারেক রহমান বলেন, মহানবী (সা.) ছিলেন “রহমাতুল-ইল-আলমিন”—সমগ্র মানবজাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে এক অনন্য দয়া ও মহাদান। তাঁর জীবনই হচ্ছে শান্তি, সাম্য, ন্যায় ও মানবকল্যাণের প্রকৃত পথপ্রদর্শক।
তিনি আরও উল্লেখ করেন, আজকের বিশ্বে যে অবিচার, সহিংসতা ও বৈষম্য বিরাজ করছে, তা দূর করতে হলে মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। কেবল তবেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
বার্তার শেষে তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করেন, মুসলিম উম্মাহ মহানবীর আদর্শকে অনুসরণ করে নিজেদের জীবন গড়ে তুলবে এবং মানবতার কল্যাণে কাজ করবে।