শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য দেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “গণতন্ত্র ফেরত না এলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে গণতন্ত্র আরও সংকটে পড়বে। এখনও অনেক স্থানে আওয়ামী লীগপন্থীরা প্রভাব বিস্তার করে আছে।”
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে তিনি বলেন, “এ আন্দোলনে যারা অংশ নিয়েছে, তাদের সবাইকে এখন সতর্ক থাকতে হবে যেন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিপথে না যায়।”
ভিন্ন দলগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, “দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেই— এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
অনুষ্ঠানের আয়োজক সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও জনমনে ভীতি দূর করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই।”