সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তাদের অবসরের আদেশ জারি করে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত নিয়ম অনুযায়ী অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— মো. মতিউল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, এস এম অজিয়র রহমান, ওয়াহেদুজ্জামান, মো. শহীদুল ইসলাম, সরোজ কুমার নাথ, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল আহাদ, মো. কামাল হোসেন, এ কে এম মামুনুর রশিদ, অঞ্জন চন্দ্র পাল, মোহাম্মদ ইলিয়াস হোসেন, মো. মিজানুর রহমান, এ জেড এম নুরুল হক, কাজী আবু তাহের, মো. শাহরিয়ার, মোহাম্মদ দাউদুল ইসলাম, মঈনউল ইসলাম, মো. আসলাম হোসেন, আবুল ফজল মীর, মো. মাজেদুর রহমান খান, এস এম ফেরদৌস, গোপাল চন্দ্র দাশ, নাজিয়া শিরিন, মোছা. সুলতানা পারভীন, আনারকলি মাহবুব, মো. হেলাল হোসেন, সৈয়দা ফারহানা কাউনাইন, মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী, মাহমুদুল কবির মুরাদ, মো. আলী আকবর এবং এস এম আবদুল কাদের।