মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান জানান, অতীতে নতুন গ্যাসকূপ অনুসন্ধান কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে, যা দেশের জ্বালানি সংকট বাড়িয়েছে। এই পরিস্থিতি কাটাতে নতুন অনুসন্ধান জোরদার করার পাশাপাশি শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
পানির সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশের বহু খাল-বিল ভরাট ও শুকিয়ে গেছে, আর উজানে বাঁধ নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। শুধু উত্তরাই নয়, সারাদেশের পানি সমস্যার স্থায়ী সমাধানে খাল খননসহ সমন্বিত উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসাসেবার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উত্তরায় একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান।
এ সময় তিনি ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’-এ উত্তরার মানুষের ভূমিকার কথা স্মরণ করেন এবং বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এ এলাকার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে একই দিনে তিনি গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।