মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি একটি প্রি-পাইলটিং প্রকল্প এবং উদ্বোধনের দিন একযোগে বিভিন্ন উপজেলায় কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রথম ধাপে দেশের ১১টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হবে। এসব এলাকার কৃষকেরা সরাসরি এই সুবিধা পাবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
যেসব উপজেলায় কর্মসূচি চালু হবে সেগুলো হলো: টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, শিবগঞ্জ, শৈলকুপা, নেছারাবাদ, টেকনাফ, আদর্শ সদর, ইসলামপুর, গোয়ালন্দ এবং জুড়ী।
উল্লেখ্য, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি আগে থেকেই দিয়ে আসছিল বিএনপি।