বুধবার (২৬ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দেন। পরে সহদপ্তর সম্পাদক মো. ফারহান সাদিকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কারণে রবিউল ইসলামের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিউলকে বহিষ্কারের সিদ্ধান্তের এক দিন আগে নন্দীগ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১২। মঙ্গলবার রাত ৯টার দিকে নুন্দহ-মুরাদপুর সড়কের নুন্দহ এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে একটি চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। গাড়িতে তখন একাই ছিলেন রবিউল।
তল্লাশির সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায় বলে দাবি করেছে র্যাব। একই অভিযানে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।
রবিউলকে গ্রেপ্তারের ঘটনায় নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পর বুধবার তাঁকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।