শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের নির্দেশনা অনুসরণ করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। যেসব ক্ষেত্রে আরও সংশোধনের প্রয়োজন রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি নিজেই দেশে ফেরার কথা বলেছেন। দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে। সরকার আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না বলেও জানান তিনি।
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ করত, তাহলে ওই ঘটনায় মামলাই হতো না। যেহেতু মামলা হয়েছে, তাই আইন অনুযায়ী তদন্ত হবে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আয়োজিত বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা।