শুক্রবার (১২ জুন) দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
জাহিদ হোসেন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, গার্মেন্টস খাত ও প্রবাসী আয়ে দেশের অগ্রগতিতে জিয়াউর রহমানের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এসব খাতের বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে আছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে দেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা জরুরি। ইতিহাস বিকৃতি বা ভুল তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি জনগণের সম্পদ হিসেবে পরিচালিত হওয়া উচিত। প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে জনসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।