ডিএমপির মিডিয়া শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, ভাসানটেক থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলী মোল্লা, আওয়ামী লীগ কর্মী হোসেন ওরফে মামুন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ সিদ্দিকী, আওয়ামী লীগ কর্মী মো. রমজান, এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ ভূঁইয়া।
একই সময়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারাদেশে অভিযান চালিয়ে মোট ১,৭৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১,২০৭ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার ৫৪১ জন।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও সামগ্রী। এগুলোর মধ্যে রয়েছে বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, একনলা বন্দুক, এলজি, দেশীয় পাইপগান, ম্যাগাজিন, কার্তুজ, কিরিচ, ছোরা ও ছুরি। পুলিশ অভিযানকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।