শনিবার (১৪ নভেম্বর) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়াসহ বিভিন্ন শিল্প এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা। পাশাপাশি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও প্রযুক্তিনির্ভর ডিভাইসের লাইভ ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেলও সক্রিয় রয়েছে।