ঈদ উপলক্ষে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক মহলে আলোচনায় আসে। পারিবারিক আবহে নির্মিত এই চলচ্চিত্রের গল্প থ্রিলার বা অ্যাকশনের ধারার বাইরে গিয়ে নির্মাতা তুলে ধরেছেন এক মানবিক উপলব্ধির চিত্র। বিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্সের ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার গল্প।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবছেয়ে কম আলোচিত ছিলো সিনেমাটি। কিন্তু দুর্দান্ত ওয়ার্ড অফ মাউথে দর্শক আগ্রহ বাড়তে থাকে।ফলে বক্স অফিসে বাজিমাত করে সিনেমাটি।এখন পর্যন্ত শুধু মাল্টিপ্লেক্স থেকেই সিনেমাটি আয় করেছে প্রায় ৯ কোটি টাকার কাছাকাছি, যা এই বছরে মুক্তিপাওয়া সিনেমা গুলোর মধ্যে ৩য় সর্বোচ্চ। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে মেগাস্টার শাকিব খানের বিগবাজেটের বরবাদ ও তান্ডব।
পরিচালক তানিম নূর বলেন, “ওটিটি এখন সিনেমা প্রদর্শনের অন্যতম মাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকরা সারা বিশ্ব থেকে ঘরে বসেই সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন। আমি আশাবাদী, ‘উৎসব’ সিনেমাটিও সেই আবহে পরিবারের সঙ্গে বসে উপভোগ করবেন দর্শকরা।”
‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা।
সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে এক কৃপণ ব্যবসায়ীর জীবন পরিবর্তনের গল্প ঘিরে। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে উপস্থিত হয়। তারা ওই ব্যবসায়ীকে নিয়ে যান তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের সফরে। এই অভিজ্ঞতা ধীরে ধীরে বদলে দেয় তার মানসিকতা ও জীবনবোধ।
‘উৎসব’ সিনেমাটি মুক্তির দুই মাসের মধ্যেই ওটিটিতে আসছে, যা নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য নতুন ধরণের প্রদর্শনী কৌশলের অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।