আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী এক জনসভায় তিনি এ কথা এমন কথা বলেন।
ফেনীতে মেডিকেল কলেজ নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দেশের কোনো জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না। আল্লাহ যদি আমাদেরকে দেশের সেবা করার তৌফিক দেন, ইনশাআল্লাহ, ফেনী তার পাওনা পাবে।”
ফেনীবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, এলাকায় যে বাঁধ এখনও নির্মাণ হয়নি, তার সমাধান ভারতের সঙ্গে আলোচনা করে করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “দেশের সুরক্ষা আমার দায়িত্ব, এটি উপেক্ষা করা সম্ভব নয়।” এছাড়া তিনি ফেনী স্টেডিয়ামকে মানসম্মত ও আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
ফেনীর জনসভা শেষে ডা. শফিকুর রহমান একই দিনে লক্ষ্মীপুরে বেলা সাড়ে ৩টায়, কুমিল্লার লাকসামে সন্ধ্যা সাড়ে ৬টায় এবং কুমিল্লা মহানগরীতে সাড়ে ৭টায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন। রাতটি কুমিল্লায় থাকবেন তিনি।
পরের দিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রামে জনসভা, দুপুর ১২টায় নিমসার এবং ২টায় দাউদকান্দিতে পথসভা শেষে ঢাকায় ফিরবেন। বিকেল সাড়ে ৪টায় ঢাকা-১১ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-১০ আসনের নির্বাচনি জনসভায় অংশ নিবেন।